Wednesday, June 3, 2026

কাঁথিতে কলেজ পড়ুয়াদের CRPF দিয়ে মার খাওয়ালেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

ফের পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে (Contai) অশান্তি পাকানোর জন্য অধিকারী পরিবারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এবার নিজের পাড়ায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) কর্মী-সমর্থকদের সিআরপিএফ (CRPF) দিয়ে বেধড়ক মার খাওয়ালেন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) ভাই সাংসদ (MP) দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)। জানিয়ে কাঁথিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, শুভেন্দুর ভাই কাঁথিতে সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে শহর তৃণমূল নেতা ও ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে ধুন্ধুমার বাধে। বচসায় জড়িয়ে খোদ সাংসদ। সেখান থেকে ঠেলাঠেলি, হাতাহাতি। এরপর সিআরপিএফ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল ছাত্র নেতা ও সমর্থকদের উপর বেধড়ক লাঠিচার্জ করান দিব্যেন্দু। তাঁর নির্দেশ মেনে বাহিনীর এলোপাথাড়ি লাঠির আঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী এবং কলেজ পড়ুয়া। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Talk to Mayor: “নমস্কার ববি হাকিম বলছি”, নতুন বছরের শুরুতেই শুরু “টক টু মেয়র”

অভিযোগ, দিব্যেন্দুর কনভয় যখন কাঁথি শহরের সাধু জানা পুকুরপাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক কলেজ ছাত্ররা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাঁদের দেখে গাড়ির মধ্যে থেকেই কটুক্তি শুরু করেন দিব্যেন্দু অধিকারী। পাল্ট সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কলেজ ছাত্ররা। ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল নেতা বিশ্বজিৎ মাইতি এবং শহর যুব তৃনমূলের সভাপতি সুরজিৎ নায়ক। এরপরেই বচসা বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। তখন দিব্যেন্দুর নির্দেশে কলেজ পড়ুয়াদের উপর বেধড়ক
লাঠিচার্জ করে শুরু সিআরপিএফ জওয়ানরা। ছাত্রদের উপর এমন লাঠিচার্জের ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। অধিকারী পরিবারকে ধিক্কার জানিয়েছে এলাকাবাসী।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...