Tuesday, March 17, 2026

Bratya Basu: রাজ্যপাল কে পাল্টা আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Date:

Share post:

রাজ্যের শিক্ষাব্যবস্থা ভয়াবহ। উপাচার্য নিয়োগে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রবিবার দমদম পুরসভার সৌন্দর্যায়নের অনুষ্ঠানের সূচনায় স্পষ্টই বলেছেন, রাজ্যপাল তো সহযোগিতা করেন না। ফাইল আটকে রাখেন। উনি শিশ দেন, ট্যুইট করেন, বিবৃতি দেন।” তিনি আরও বলেন, “চ্যান্সেলর পদে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা যায় কিনা, সেটা দেখা হবে। এরকম করলে আমরা ভাববো, কিছু দিনের জন্য ওঁর বদলে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করা যায় কি না!সংবিধান খতিয়ে দেখব, দরকারে আইনজ্ঞদের পরামর্শ নেব। আমরা আইনজীবীদের কাছে জানতে চাইব, অন্তবর্তীকালীন সময়ের জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না।

যিনি মানুষের রায়ে জয়ী হয়ে তিন-তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে রাজ্যপাল করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই। সুতরাং জাগদীপ ধনকড় যাই বলে থাকুন সেটা ওনার নিজস্ব বক্তব্য। সেই মন্তব্য নিয়ে আমরা একটুও ভাবছি না।

আরও পড়ুন- খুব ভালো কাজ করছেন মমতা: মেঘালয়ের মন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

 

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...