Tuesday, May 19, 2026

Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

আগামী বছর দেশজুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি। উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে বেলুড় মঠে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝেই শহরে ব্রিটেন ফেরত আরও ৪ করোনা আক্রান্ত

বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশাল কর্মসূচিতে সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ ভাবে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন।

এদিকে করোনাকালে প্রায় দু’বছর পর সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে দর্শনার্থীদের জন্য আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভক্ত তথা সাধারণের জন্য মঠ খোলা রাখার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন মঠ কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী বড়দিনের পরের দিন রবিবার সকাল ৮টা থেকে খোলা হয় মঠ। বিকেল পর্যন্ত তা খোলা থাকবে।মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা অবধি মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। তবে প্রত্যেককেই যথাযথ কোভিডবিধি পালন করতে হবে।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে মঠ খুললেও দেশে করোনার প্রকোপ শুরু হওয়ায় প্রায় দু’বছর এখানে প্রবেশের অনুমতি ছিল না দর্শনার্থীদের। তবে করোনার প্রকোপ অপেক্ষাকৃত কম থাকায় ভক্তদের কথা মাথায় রেখে বেলুড় মঠ ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...