Monday, April 20, 2026

Vaccine: করোনা প্রতিরোধে আরও একধাপ এগোল ভারত, ছাড়পত্র পেল আরও দু’টি প্রতিষেধক

Date:

Share post:

করোনা (Omicron Covod-19 Virus) প্রতিরোধে আরও একধাপ এগোল ভারত (Covid-19 vaccine)। একসঙ্গে ছাড়পত্র পেল দু’টি প্রতিষেধক (Covovax-Corbevax vaccine) টিকা এবং একটি ওষুধ(Anti-viral drug Molnupiravir )। তিনটিরই উৎপাদক দেশীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। করোনা রোগীর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল এই তিনটিকে। কর্বেভ্যাক্স (CORBEVAX vaccine) এবং কোভোভ্যাক্স টিকা ( COVOVAX vaccine), অ্যাণ্টিভাইরাল ড্রাগ মলনুপিরাভিরকে অনুমোদন দেওয়া হল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এই কথা জানিয়েছেন।তিনি জানান, কর্বেভ্যাক্স ভারতে তৈরি প্রথম ‘আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন’। হায়দরাবাদের সংস্থা বায়োলজিকাল-ই এটি তৈরি করেছে। এই ভ্যাকসিনের হাত ধরে টিকা তৈরিতে হ্যাটট্রিক করল ভারত।
জানা গিয়েছে, ন্যানো পার্টিক ভ্যাকসিন কোভোভ্যাক্স তৈরি করবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আর মনলু পিরাভির নামে অ্যান্টিভাইরাল ওষুধটি দেশের ১৩টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা উৎপাদন করবে। করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্ক যে সমস্ত রোগীর কো-মর্বিডিটি আছে তাঁদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে এটি ব্যবহার করা যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান।

Related articles

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...