Thursday, May 14, 2026

Omicron:করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

Date:

Share post:

অনান্য রাজ্যের মতো বাংলাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন আতঙ্ক। যা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে। আজ এই মর্মে কেন্দ্রের তরফে রাজ্যের স্বাস্থসচিবকে চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

আরও পড়ুন:এখনই লকডাউন নয়: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মমতার

বড়দিনের দিন কয়েক আগে থেকেই কলকাতায় ওমিক্রনের চোখরাঙানির পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতেই রাজ্যকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্যসচিব রায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

চিঠিতে কেন্দ্রের তরফে আরও বেশি করে করোনার টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশপাশি টিকাকরণের ওপর জোর দেওয়া এবং কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।



Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...