Sunday, May 10, 2026

Landslide:আচমকা ভূমিধস, মাটির নীচে চাপা পড়ে নিখোঁজ অন্তত ১৫, মৃত ১

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই একের পর এক দুর্ঘটনা। হরিয়ানার ভিওয়ানি জেলার খনি অঞ্চলে ভূমিধসের নীচে চাপা পড়ে নিখোঁজ অন্তত ১৫। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার কাজ। শেষ পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করার খবর মিলেছে। এদিকে উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শনে যান হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখনও পর্যন্ত ভূমিধসের কারণ জানা যায়নি।

আরও পড়ুন:Stampede: বছরের শুরুতেই দুর্ঘটনা, বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১২

পুলিশ সূত্রের খবর, এদিন সকালে আচমকাই হরিয়ানার ভিওয়ানি  জেলায় একটি খনি অঞ্চলে ভূমিধস নামে। জানা গিয়েছে,তোসাম ব্লকের দাদাম এলাকায় পাহাড় ভাঙার কাজ চলছিল। সেই সময়ই পাহাড়ের একটি অংশে বড় ফাটল ধরে। সেখান থেকেই ধস নামতে থাকে।

হরিয়ানার এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন হয়। কিন্তু সম্প্রতি দূষণের কারণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খনির কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠেছে। এর পর শুক্রবার থেকেই দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে ফের লাগামছাড়া ভাবে শুরু হয় কাজ। বছরের শুরুতেই এই দুর্ঘটনা।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...