Monday, May 11, 2026

Tripura: ত্রিপুরায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

Date:

Share post:

বাংলার পাশাপাশি দেশের অন্যান্য জায়গার সঙ্গেই ত্রিপুরায় (Tripura) পালিত হল তৃণমূলের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী। তৃণমূলের (Tmc) যুব শাখার উদ্যোগে বনমালিপুরের ক্যাম্প অফিসে জাতীয় পতাকার সঙ্গেই দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার তৃণমূলের কনভেনর সুবল ভৌমিক (Subal Bhoumik)। পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন যুব কনভেনর বাপ্টু চক্রবর্তী।

এরপরে দলের যুব শাখার উদ্যোগে হোটেল মার্সে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদান করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের যুবশাখার পক্ষ থেকে এর আয়োজন করা হয়। ইউথ স্টিয়ারিং কমিটির সদস্য ড. মৃণালকান্তি দেবনাথ, যুবনেতা বিক্রমজিৎ ভৌমিক, অরুণাভ ভট্টাচার্য ছিলেন মূল উদ্যোক্তা। তাঁরা জানিয়েছেন, দলের পক্ষে এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড চলতেই থাকবে।

একই সঙ্গে ত্রিপুরার সব জেলা অফিসে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাদিবস উদযাপিত হয়। এই আয়োজনকে কেন্দ্র করে জনগণের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রীতিমতো উৎসবের মেজাজে প্রতিষ্ঠাদিবস পালন করা হয় রাজ্যের সর্বত্র।

আরও পড়ুন- দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত: অবিলম্বে পদক্ষেপ নিতে সমস্ত মুখ্যসচিবদের চিঠি কেন্দ্রের

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...