Friday, May 15, 2026

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি, জনস্বার্থ মামলা হল হাইকোর্টে

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা বন্ধ করতে হবে, এই দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী অভিনন্দন মণ্ডল নামে জনৈক চিকিৎসকের দাবি, গঙ্গাসাগর মেলাতে প্রায় ৩০ লক্ষ মানুষের জমায়েত হয়। যার ফলে করোনা ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে জনস্বাস্থ্য বিঘ্নিত হবে। অবিলম্বে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি৷ ৫ জানুয়ারি মামলার শুনানি হতে পারে৷

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানান। তাঁর দাবি, এই মেলায় বিভিন্ন প্রান্তের ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিডবিধি মানা সম্ভব নয়। এবারও একই পরিমাণ ভিড় হলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থাকছে। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন- রোজভ্যালি মামলায় শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ, লাগাতার পরিষেবা দিতে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই, তার আর্জি অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা হোক।

যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পূণ্যার্থীরা কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন-নিরাপত্তায় কী কী করেছে জেলা প্রশাসন ও রাজ্য পুলিস তা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে৷ বিভিন্ন দফতরের মন্ত্রী নজরদারির নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...