Thursday, March 26, 2026

মোদির সভায় লোক ভরাতে সরকারী কর্মীদের চিঠির ফতোয়া

Date:

Share post:

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় সত্যিই যে ভাঁটা পড়েছে, ফের তার প্রমাণ দিল ত্রিপুরা। আজ মঙ্গলবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আসছেন। আর ময়দান ভরাতে বিপ্লব দেব যে এতটাই সমস্যায় পড়েছেন, যে সরকারী কর্মীদের চিঠি দিয়ে বলা হয়েছে সকলে যেন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকেন। লেবার কমিশনার বি দাস সোমবার একটি চিঠি দিয়ে শ্রমদফতরের সমস্ত কর্মীবর্গকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আর সে নিয়েই ত্রিপুরার রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সভায় লোক ভরাতে এমন নির্দেশ বিরল। ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেবের সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। মানুষ পরিবর্তন চাইছেন। অন্যদিকে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ঠিক কোনখানে এসে দাঁড়িয়েছে তার প্রমান সরকারী এই চিঠি। দলের কর্মীসমর্থক দিয়ে মাঠ ভরানো দায়। তাই সরকারী কর্মীদের চিঠি দিয়ে নির্দেশ দিতে হয়েছে। বিজেপির দেওলিয়াপনার এর থেকে বড় চিত্র আর কি হতে পারে!

আরও পড়ুন- Recruitment: জুট কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...