Saturday, June 6, 2026

Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এবার আক্রান্তদের চিকিত্‍সায় অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার, দুপুরে নতুন প্রোটোকল প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। আর তাতেই জানানো হয়েছে, করোনা চিকিৎসায় মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল (Monoclonal Antibody Cocktail ) ও মলনুপিরাভির রাজ্যে আর ব্যবহার করা যাবে না। কারণ হিসেবে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে এর উল্লেখ না থাকায় মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির বাদ দেওয়া হয়েছে।

একইসঙ্গে করোনা চিকিৎসায় আরো কিছু প্রটোকল প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন।

হোম আইসোলেশনে থাকা রোগীদের মৃদু উপসর্গ থাকলেও স্টেরয়েড ব্যবহার করা যাবে না।

যেসব করোনা আক্রান্তদের বেশি কাশি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে একটি বিশেষ ইনহেলার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় , মন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁদের মনোক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়।

কী এই ককটেল অ্যান্টিবডি?
এটি অ্যান্টিবডির মিশ্রণ, যা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজ করে। ফলে শরীরে ভাইরাসের প্রভাব কমে।

বেসরকারি হাসপাতালে এই ককটেল অ্যান্টিবডি থেরাপি অত্যন্ত ব্যয়সাপেক্ষ। ফলে এ নিয়ে ব্যবসা হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়। রাজ্য স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, রাজ্যে করোনা চিকিৎসায় আর এই পদ্ধতিতে ব্যবহার হবে না।

আরও পড়ুন:OMICRON: ওমিক্রনের দাপট, সরকারি কর্মীদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিল কেন্দ্র

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...