Saturday, May 9, 2026

Abhishek Banerjee: এমাসেই ফের ৩ দিনের সফরে গোয়া যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

পাখির চোখ গোয়ার (Goa) বিধানসভা নির্বাচন। সেই কারণেই সেখানে সংগঠন মজবুত করছে তৃণমূল (Tmc)। ডিসেম্বরের শেষেই গোয়া সফর গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরে ফের দ্বীপরাজ্যে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ৯ জানুয়ারি তিনদিনের সফরে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, তা পরিবর্তনও হতে পারে।

ক্ষমতায় এলে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মডেলে গোয়ায় মহিলাদের জন্য ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন মহিলা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। টাকা সরাসরি যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ডিসেম্বরের শেষে যখন অভিষেক গোয়া সফরে গিয়েছিলেন, তখন সেখানে অনেক মহিলাই তাঁর কাছে গৃহলক্ষ্মী প্রকল্পের বিষয়ে জানতে চান আগ্রহীরা। এখন থেকেই নাম লিখিয়ে রাখতে চান। তাঁদের সঙ্গে কথা বলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে খবর, এই সফরেও জনসংযোগ সারবেন অভিষেক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আগেই গোয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল। সোমবারই সেখানে নতুন সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীকেও। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই ৪০ বিধানসভা আসনের গোয়ায় ভোট। ইতিমধ্যেই সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতা ও বিশিষ্টরা যোগ দিয়েছেন তৃণমূলে। সেখানে সফর করে এসেছেন তৃণমূল নেত্রী। অভিষেকও আগে গিয়েছেন বেশ কয়েকবার। এ মাসেই প্রথমেই তাঁর গোয়া যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Gangasagar Mela: ওমিক্রন আবহেও কোভিডবিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা: ফিরহাদ হাকিম

 

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...