Saturday, June 20, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) করোনার কারণে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি। মঙ্গলবার টুইট করে এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুইট করে আসন্ন রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও উইমেন্স সিনিয়র টি-২০ লিগকে স্থগিত করার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) নতুন বছরেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার আইএসএলের নবম ম‍্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড। কোচ বদলেও জয় অধরা ইস্টবেঙ্গলের। দিয়াজ পারেননি। অন্তর্বর্তী কোচ হিসেবে রেনেডি সিংও তাঁর প্রথম ম্যাচে পারলেন না।

৩) ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত শার্দুল ঠাকুর। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৫ রান ভারতের। ম‍্যাচের দ্বিতীয় দিনে ভারতের হয়ে একটা বা দু’টো নয়, শার্দুল একাই তুলে নিলেন সাত-সাতটি উইকেট।

৪) অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। শারীরিক পরীক্ষার পর জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারকা এই টেনিস খেলোয়াড়।

৫) হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে উঠে আসবে জুয়ান ফেরান্ডোর দল। আর তাই বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। তবে হায়দরাবাদ ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ সবুজ-মেরুন কোচের।

৬) এবার করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শরীরে মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। করোনায় আক্রান্ত সিএবি প্রসিডেন্ট অভিষেক ডালমিয়াও।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...