Thursday, May 14, 2026

Delhi High Court: দিল্লি হাইকোর্টের বিশেষ রায়: বেনজির অনুমতি পেলেন অন্তঃসত্ত্বা

Date:

Share post:

আইন অনুযায়ী, গর্ভপাতের আইনত বৈধ সময়সীমা ২৪ সপ্তাহ। কিন্তু পরিস্থিতি বিচার করে ২৮ সপ্তাহের এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। রায় দিতে গিয়ে দিল্লি আদালতের বিচারপতি জ্যোতি সিং (Jyoti Singh) জানান, একজন মহিলা তাঁর গর্ভের সন্তানকে রাখবেন কি না সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না।

বছর তেত্রিশের ওই মহিলা ২৮ সপ্তাহের গর্ভবতী। কিন্তু তাঁর গর্ভস্থ সন্তানের নানা অস্বাভাবিকতা ও জটিলতা রয়েছে। বিশেষ রায়ে বিচারপতি জানান, কোনও মা’কে গর্ভপাত সংক্রান্ত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। বিশেষত চিকিৎসকেরা যখন ভ্রুণের একাধিক অস্বাভাবিকতা পেয়েছেন। ভারতীয় সংবিধানের ২১ নং ধারায় মহিলাদের এই অধিকার স্বীকৃত হয়েছে। ২০২১ সালের সংশোধিত গর্ভপাত আইন অনুযায়ী গর্ভপাতের আইনত বৈধ সময়সীমা ২৪ সপ্তাহ। ২৮ সপ্তাহে গর্ভপাতের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। দিল্লি হাইকোর্ট এইমসকে নির্দেশ দিয়েছে একটি মেডিকেল বোর্ড গঠন করে সুষ্ঠুভাবে গর্ভপাত করানোর। এই দিল্লি রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন:Rapankar V/S Aniket: রূপঙ্কর-অনিকেত তরজা: রূপঙ্করের ‘আত্মহনন’ মন্তব্যের জবাবে ধুয়ে দিলেন অনিকেত

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...