Saturday, March 14, 2026

Corona Update: কলকাতায় রেকর্ড! রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৪ হাজার পার

Date:

Share post:

রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪ হাজারে। সংক্রমণের শীর্ষে কলকাতা।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। পজিটিভিটি রেটে বুধবারও শীর্ষে কলকাতা। বুধবার শহরে পজিটিভিটি রেট ৩৭.৫৪ শতাংশ। বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৭০ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪০ জন। এরপর হাওড়া। সেখানে একদিন সংক্রমিত হয়েছেন ১২৮০ জন।

রাজ্যের পাশাপাশি গোটা দেশের চিত্রটাও ভয়াবহ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। করোনা হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের।

আরও পড়ুন- Election Commission: রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ কমিশনের, কত হল মোট ভোটার!

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...