Saturday, March 14, 2026

Dev-Rukmini: আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত দেব, ফের পজিটিভ রুক্মিণী, আক্রান্ত মিমিও

Date:

Share post:

সকালে খবর ছড়ায় করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়া দেব জানান, তাঁর RTPCR টেস্ট করতে দেওয়া হয়েছে, ঠিকই কিন্তু রিপোর্ট আসেনি। রাত সাড়ে আটটার পরে নিজেই টুইট করে দেব জানান, তিনি করোনা আক্রান্ত। টুইট করেন রুক্মিণী মৈত্রও। তিনি জানান, তাঁর কোভিড (Covid) পজেটিভ। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী। করোনা আক্রান্ত হয়েছেন আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

রাত সাড়ে আটটা নাগাদ দেব টুইট (Tweet) করেন, করোনা আক্রান্ত তিনি। লেখেন, “সবাইকে ধন্যবাদ। রেজাল্ট পেয়েছি। আমি পজিটিভ। কিন্তু আমার কোনও উপসর্গ নেই। আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি।”

প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণীও। জানান, কোভিড পজিটিভ তিনি। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন রুক্মিনী। নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ। আপাতত হোম আইসোলেশনে আছি। পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো চলছি। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সময় শক্ত থাকা উচিত। সবাই মাস্ক পরুন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।
ধন্যবাদ।”

টলিউডে কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা। আক্রান্ত হয়েছেন মিমি চক্রবর্তী। নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানান তিনি। আক্রান্ত রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্ররা।

আরও পড়ুন- নবান্নের নির্দেশে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন খোদ পুলিশ সুপার

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...