Saturday, May 23, 2026

India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চাপে ভারত, প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে চাপে ভারত। প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ভারতের রান থামল ২৬৬। ব‍্যাট হাতে এদিন ভারতকে ভরসা দিলেন দীর্ঘদিন রান না পাওয়া চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। ৫৩ রান করলেন পুজারা। রাহানে করলে ৫৮ রান। ৪০ রান করে অপরাজিত হানুমা বিহারী। তবে এদিন ব‍্যাট হাতে হতাশ করলেন ঋষভ পন্থ। শূন‍্য রান করলেন তিনি। ২৮ রান করলেন শার্দুল ঠাকুর। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন রাবাডা, লুঙ্গি এনগিডি এবং জনসেনের। একটি উইকেট নেন ওলিভিয়ার।

ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন অনবদ্য ব্যাটিং করছে প্রোটিয়ারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। শুরু থেকে যশপ্রীত বুমরাহ, শামিদের বোলিং সামলে ইনিংসের হাল ধরে রেখেছেন তিনি। ৪৬ রানে অপরাজিত তিনি। ৩১ রানে আউট মাক্রাম। কিগান পিটারসেন করেন ২৮ রান। ১১ রানে অপরাজিত দাসেন। ভারতের হয়ে একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরের।

আরও পড়ুন:Icc test Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি রাহুলের, দু’ধাপ নামলেন অধিনায়ক কোহলি

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...