Friday, May 15, 2026

Kerala: ফের মার্কিন মুলুকে চিকিৎসা করতে যাচ্ছেন বিজয়ন, কী হয়েছে তাঁর?

Date:

Share post:

ফের বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। রাজ্যের সিলভার লাইন (Silver Line) প্রকল্প নিয়ে সরব বিরোধীরা। এমনকী, সিপিআইএমের (Cpim) অন্দরেও এ নিয়ে বিরোধ রয়েছে। এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি আমেরিকায় চিকিৎসা করাতে যাচ্ছেন বিজয়ন। থাকবেন 29 জানুয়ারি পর্যন্ত। ব্যক্তিগত সচিব ছাড়াও সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

আরও পড়ুন: ‘খেলা হবে’ – এক নিঃশব্দ বিপ্লব

এর আগে ২০১৮-তে রচেস্টারের মেয়ো ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়েছিলেন বিজয়ন। এবারও যাচ্ছেন সেখানেই। কিন্তু কী হয়েছে তাঁর? কীসের চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি? এ বিষয়ে অবশ্য কিছুই জানাননি বিজয়ন বা কেরল সরকার। আগেরবার যখন তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন তার ব্যায়ভার বহন করেছিল রাজ্য সরকার। এবার অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কে কাজ পরিচালনা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আগেরবার মার্কিন মুলুক থেকেই ফাইলে সই করে পাঠিয়ে ছিলেন বিজয়ন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...