Thursday, May 21, 2026

Gangasagar Mela: গঙ্গাসাগরের শুরুতেই বাবুঘাটে করোনার থাবা! আক্রান্ত একাধিক

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা নিয়ে শুক্রবার ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলছে মেলার প্রস্তুতিও। এর মধ্যে আবার গঙ্গাসাগর মেলার বাবুঘাটের ট্রান্সজিট ক্যাম্পে থাবা বসালো করোনা!

করোনার ঊর্ধ্বগামী গ্রাফকে দেখে সতর্ক প্রশাসন। বাবুঘাটে গঙ্গাসাগরের যে ট্রানজিট ক্যাম্প করা হয়েছে সেখানে আরটিপিসিআর ক্যাম্প করেছে কলকাতা পুরসভা। বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সেখানেই ৬ ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।

শুক্রবার আদালতের নির্দেশের পরেই কলকাতা বাবুঘাট সংলগ্ন গঙ্গাসাগর মেলার ক্যাম্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সহ পুলিশ আধিকারিকরা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে সমস্ত কভিড বিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে সবাইকে করোনা নিয়ে সতর্ক করতে মাইকিংও প্রশাসনের তরফে করা হচ্ছে। পাশাপাশি আগত পুণ্যার্থীদের বডি টেম্পারেচার মাপা থেকে শুরু করে রেপিড টেস্ট করা হচ্ছে নিয়ম মেনে। মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত শুক্রবার গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। গঙ্গাসাগর মেলার জন্য শুক্রবারই তিন সদস্যের কমিটি তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কমিটিতে থাকবেন মুখ্য সচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের একজন সদস্য। এছাড়া বিভিন্ন শর্তসাপেক্ষে মেলার ছাড়পত্র দিয়েছে আদালত।

আরও পড়ুন- BJP: এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পুরভোট পিছনোর আর্জি বিজেপির!

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...