Wednesday, March 4, 2026

Weather Forecast: শীতেও বৃষ্টির ভ্রুকুটি, বাড়ছে তাপমাত্রা, জেনে নিন কবে থেকে বৃষ্টি

Date:

Share post:

ফের পশ্চিমী ঝঞ্ঝা। ভরা পৌষেও কনকনে ঠান্ডার আমেজ নেই বঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে হাড়হিম করা শীতের বদলে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। স্বভাবতই শীতেও বর্ষার হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর।

আরও পড়ুন:Sidney Poitier:প্রয়াত প্রথম অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটির

আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের সময় এই আকস্মিক বৃষ্টির ফলে রাজ্যে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে চলবে হালকা বৃষ্টি। বুধ এবং বৃহস্পতিবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্রবার সকালে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা বেড়ে ২৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

spot_img

Related articles

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...