Tuesday, May 5, 2026

Covid Protocol: সেলুন-বিউটি পার্লার খোলা নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নের

Date:

Share post:

৫০ শতাংশ আসন খালি রেখে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই খোলা রয়েছে রাজ্যে। এবার কোভিড বিধি কিছুটা শিথিল করে সেলুন ও বিউটি পার্লারকেও (Saloon-Beauly Parlor) সেই তালিকায় অন্তর্ভুক্ত করল নবান্ন (Nabanna)। শনিবারই, নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, ৫০ শতাংশ আসন খালি রেখে রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।

আরও পড়ুন:Sujit Basu: ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

তবে, এই নির্দেশিকায় বেশ কয়েকটি বিধি মেনে চলার কথা বলা হয়েছে।

• ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার খোলা রাখা যাবে।

• কোনওভাবেই একসঙ্গে বেশি লোকের ভিড় করা যাবে না।

• সেলুন বা বিউটি পার্লারে যেসব কর্মী কাজ করবেন, তাঁদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে।

• কোভিড প্রোটোকল (Covid Protocol) সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

• সেলুন এবং বিউটি পার্লার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে।

২ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিউটি পার্লার, সেলুন, জিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কিছুটা নিয়ম শিথিল করে সেলুন ও বিউটি পার্লার খোলার বিষয়ে নির্দেশ জারি করা হলেও, জিম খোলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Related articles

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...