Thursday, May 14, 2026

ত্রিপুরায় শহিদ মুজিবর ইসলামের স্মৃতিতে স্মরণ সভা করল তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

বিজেপির(BJP) নৃশংস হামলায় শহিদ তৃণমূল(TMC) নেতা মুজিবর ইসলাম মজুমদারের(Mujibur Islam Majumdar) স্মরণ সভা করল ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। সোমবার আগরতলা এই স্মরণসভা অনুষ্ঠানের মুজিবরকে শ্রদ্ধা জানান সুবল ভৌমিক সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা। মাল্যদান করা হয় তাঁর প্রতিকৃতিতে। এই স্মরণ সভায় উপস্থিত অনেকেই মুজিবরের স্মৃতি চারণ করেন।

এই সব সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhowmik) বলেন, “সরকার তার দায়িত্ব পালন না করে একটা মৃত্যুকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামপন্থীরাই রাজ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সন্ত্রাস হিংসা অরাজকতা। বিজেপির আমলে আজও যা লাগামছাড়া ভাবে চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক হিংসা, ভেদাভেদের জেরে গত চার বছরে মানুষের মধ্যে সম্প্রীতি-হৃদ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আজ আমাদের স্মরণ সভা করতে হচ্ছে। আমরা চাই না আর কোন ভাই তার ভাইকে হারাক, আর কোন মায়ের কোল খালি হোক, আমরা চাই নতুনভাবে শান্তির বার্তা বয়ে আনতে। মুজিবর ইসলামের রক্ত ব্যর্থ হবে না।”

আরও পড়ুন:মোদির নিরাপত্তায় গলদ: কেন্দ্র-রাজ্যের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম বিচারপতির নেতৃত্বে হবে তদন্ত

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ আগষ্ট বিজেপির গুন্ডাদের কুৎসিত আক্রমণে গুরুতর আহত হন মুজিবর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই চিকিৎসা চলছিল তাঁর। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মুজিবরকে বাঁচাতে বাঁচানো যায়নি। দুদিন আগে ত্রিপুরার সোনামুড়ায় তাঁর পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। মুজিবরের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মোমবাতি মিছিলও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এদিন স্মরণসভা করে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদারকে স্মরণ করলেন সকলে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...