Tuesday, March 10, 2026

TMC Leader Suicide: ‘বন্ধু বিদায়…’, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী তৃণমূলকর্মী

Date:

Share post:

‘ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়’-নিজের ফেসবুকে এই বিদায়বার্তা দিয়ে আত্মঘাতী তৃণমূল যুবনেতা। বছর ২৮ এর ওই তৃণমূল যুবনেতার নাম সৌম্যকান্তি বিশ্বাস।

নৈহাটির ১৮ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ার বাসিন্দা সৌম্যকান্তি বিশ্বাস। ভাটপাড়া পৌরসভার জল সরবরাহ প্রকল্পে কাজ করতেন তিনি। প্রাথমিকভাবেই সৌম্যকান্তি আত্মহত্যা করেছে বলেই অনুমান সকলের। সৌম্যকান্তির এই ঘটনায় হতবাক হতবাক পরিবারের পরিবারের সদস্য থেকে নেতা, বিধায়ক সকলেই।

সূত্রের খবর, রবিবার পিকনিক থেকে ফেরার পর একটি পোস্ট করেন সৌম্যকান্তি। যা দেখে ঘাবড়ে যান তাঁর বন্ধুরা। তখনই সৌম্যকান্তির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তাঁরা। সাড়া না পেয়ে সোজা সৌম্যকান্তির বাড়িতে তাঁর বন্ধুরা। ঘরের দরজার ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঠিক কী কারণে এমনটা করলেন সৌম্যকান্তি তা বুঝতে পারছেন না কেউই। স্থানীয় তৃণমূল বিধায়ক বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘সৌম্যকান্তি আমার অনেকদিনের ঘনিষ্ঠ। কেন সে এটা করল বুঝে উঠতে পারছি না।  সৌম্যকান্তির মৃত্য়ুর প্রকৃত কারণ সামনে আসুক’। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, সৌম্যকান্তি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তাঁর বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। সৌম্যকান্তিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। তাঁর অকাল প্রয়াণে ওই পরিবারের কি হাল হবে, আপাতত তারই উত্তর খুঁজছেন সকলে।

আরও পড়ুন- Suicide Update: বকখালির আত্মহত্যাকাণ্ডে ধৃত পাঁচজনের তিনদিনের পুলিশ হেফাজত

spot_img

Related articles

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...