Thursday, May 14, 2026

IT Returns: বাড়ল ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা, শেষ তারিখ কবে?

Date:

Share post:

স্বস্তিতে করদাতারা। ফের বাড়ল আয়কর জমার সময়সীমা। ২০২১-২২ অর্থবর্ষে আয়কর জমা করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।  আগে ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার কথা ছিল। এবার সেই জমার মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক। ফলে স্বস্তিতে করদাতারা।

মঙ্গলবার আয়কর দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর। এবার তা আরও বাড়িয়ে ১৫ মার্চ করা হচ্ছে। এই নিয়ে চলতি বছরে তিনবার আয়কর জমার সময়সীমা বাড়ানো হল। আয়কর দাখিলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি, সিবিডিটি অডিট রিপোর্ট জমার নির্ধারিত সময়সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে। মূলত করোনাভাইরাস পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা বিবেচনা করেই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন- গোয়াতেও ভোটপ্রচারের জন্য গান বাঁধল তৃণমূল

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...