Thursday, April 2, 2026

সাগরমেলায় আসতে না পেরে মন খারাপ? পবিত্র গঙ্গাজল পৌঁছে যাচ্ছে আপনার এলাকাতেই

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে রাজ্যে ক্রমবর্ধমান করোনা (Corona) সংক্রমণের মধ্যেই চলে এসেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। শর্তসাপেক্ষে এই মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আদালতের তরফে একাধিক নির্দেশের সঙ্গে গড়ে দেওয়া হয়েছে দুই সদস্যের নজরদারি কমিটি। রাজ্য সরকার ও পক্ষ থেকেও কড়া সুরক্ষা বিধি তৈরি করা হয়েছে। যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা (South 24 Parganas) প্রশাসন।

খুব স্বাভাবিকভাবে মেলায় মানুষ গেলেও অন্যান্যবারের তুলনায় তা কম। করোনার জন্য ভিন রাজ্যের পুণ্যার্থীদেরও এবার গঙ্গাসাগরে তুলনামূলক ভিড় কম। যাঁরা গঙ্গাসাগরে এবার আসতে পারলেন না, পুণ্যস্নান থেকে বঞ্চিত হলেন, তাঁদের জন্যও সুখবর। স্নানের জন্য গঙ্গাসাগরে আসতে হবে না। গঙ্গাসাগরের পবিত্র জল পাওয়া যাবে আপনার এলাকাতেই।

আরও পড়ুন:২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৯৫ লক্ষ, উদ্বেগ বাড়িয়ে ওমিক্রন আক্রান্ত ৪০৭

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। গঙ্গাসাগরের পবিত্র জল পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যেই গঙ্গার পবিত্র জল পাঠানো শুরু হয়েছে। জল পাঠানোর আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক পি উল্গানাথন ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলাশাসক সাঈদ এন-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

Related articles

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...