Tuesday, June 23, 2026

Swapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক

Date:

Share post:

বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট (Bengal Olympics Association )স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়ের (Swapan Banerjee)  মুকুটে নয়া পালক। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের ( Indian Olympics Association) পক্ষ থেকে ১৯তম এশিয়ান গেমসের ডেপুটি শেফ দ্য মিশন করা হল স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়কে। যা ২০২২ সালে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে চীনে। মঙ্গলবার এমনটা জানানহল  ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই স্বীকৃতি পেয়ে আপ্লুত স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “গোটা বিষয়টিতে আমি গর্ববোধ করছি। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রসিডেন্ট নরেন্দর ধ্রুব বার্তা এই স্বীকৃতি দেওয়াতে একজন বাঙালি হিসাবে, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে গর্ববোধ করছি। মাননীয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সহযোগিতায় খেলাধুলাও অনেক উন্নতি হয়েছ। আমি চাই আমি যে দায়িত্ব পেয়েছি, তা সম্পূর্ণ ভাবে পালন করব। ১৯তম এশিয়ান গেমসে খেলোয়াড়রা উন্নতি করতে পারে সেই দিকেই আমার নজর।”

বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের পাশাপাশি বেঙ্গল হকির প্রেসিডেন্ট ও স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়। রাজ‍্যের ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতিতেই লক্ষ‍্য স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়ের।

গতবার জাকার্তা এশিয়ান গেমসে ভারত পদক জিতেছিল ৬৯টি। এই প্রসঙ্গ টেনে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,” ২০১৮ সালে জাকার্তায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হয়ে আমি গিয়েছিলাম। সেখানে আমি খেলোয়াড়দের কাছে ছিলাম এবং তাদের উৎসাহিত করেছিলাম। এবার যে জায়গাটা আমায় দিয়েছে, সেটা গর্ব করার মত ব্যাপার। এই জায়গায় থেকে আমি যাতে খেলোয়াড়, ম্যানেজার ও কর্তাদের সাথে সুষ্ঠুভাবে কাজ করতে পারি। যেন আমরা ভারতের জন্য আরও বেশি পদক আনতে পারি। গতবার ৬৯টি পদক জিতেছিলাম, এবার যাতে আরও বেশি পদক জিততে পারি, সে চেষ্টা করতে হবে।”

আরও পড়ুন:Sourav Ganguly: করোনা মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিরলেন দাদাগিরি’র শুটিংয়ে, ছবি পোস্ট মহারাজের

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...