Tuesday, May 12, 2026

Covid 19: এবার করোনার থাবা ব‍্যাডমিন্টনে, আক্রান্ত শ্রীকান্ত,অশ্বিনী পোন্নাপ্পারা

Date:

Share post:

এবার ব‍্যাডমিন্টনে ( Badminton)থাবা বসালো করোনা (Corona) । ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন ( India Open Badminton) টুর্নামেন্টে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন কিদম্বি শ্রীকান্ত-সহ মোট সাতজন ভারতীয় খেলোয়াড়। এঁরা কেউই আর ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে পারবেন না। মঙ্গলবার সব খেলোয়াড়ের বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষা হয়। সেখানে শ্রীকান্ত ছাড়াও অশ্বিনী পোনাপ্পা, রীতিকা থ্যাকার, ত্রিসা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিং এবং খুশি গুপ্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এদিন বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মোট সাতজনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এঁদের ডাবলস জুটি যাঁরা, তাঁরাও আর খেলতে পারবেন না। কারণ, তাঁরাও সংশ্লিষ্ট খেলোয়াড়ের সংস্পর্শে এসেছেন।”

মঙ্গলবারই শুরু হয়েছে এই প্রতিযোগিতা। এখনও পর্যন্ত শুধু প্রথম রাউন্ডের খেলা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়ার কথা দ্বিতীয় রাউন্ডের খেলা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...