Saturday, June 13, 2026

বিজেপি বিধায়কের স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত, ফল পৌঁছলেন তৃণমূল নেতা

Date:

Share post:

রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে করোনা। প্রতি মুহুর্তে বেড়ে চলেছে সংক্রমণের গ্রাফ। করোনা না দেখছে কোন জাতপাত, না দেখছে কোন রাজনৈতিক রঙ। আর এভাবেই রংয়ের বিচার করছেন না মুখ্যমন্ত্রীও।

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (BJP MLA Suman Kanjilal)। স্ত্রী ও কন্যাকে নিয়ে কলকাতা (Kolkata) গিয়েছিলেন তিনি। ফিরেছেন মঙ্গলবার। এরপরই জানা যায়, বিধায়কের স্ত্রী ও ১২ বছরের কন্যা করোনা আক্রান্ত।

আরও পড়ুন- রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ অভিষেকের, সর্বশক্তি দিয়ে উদ্ধারকার্যে ‘যুবশক্তি’র সদস্যরা

বৃহস্পতিবার সকালে বিধায়কের বাড়ি যান আলিপুরদুয়ার পুরসভার চেয়ারপার্সন বাবলু কর, ভাইস চেয়ারপার্সন রানা চক্রবর্তী ও পুরপ্রশাসক বোর্ডের সদস্য প্রদ্যুৎ আচার্য। সঙ্গে নিয়ে যান ডিম, কলা, কমলালেবু, ২ কেজি চাল, ঘি-সহ অন্যান্য প্রোটিন জাতীয় খাবার।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, তৃণমূল নেতা (TMC Leader) এসেছিলেন, আমরা ছোট থেকে একই পাড়ায় বড় হয়েছি। তবে পুরসভার এই উদ্যোগের কোনও তুলনা নেই। তৃণমূল পরিচালিত পুরসভার প্রশাসক বলেন, এখানে রাজনীতির আগে মানুষ। পুরপ্রশাসক হিসাবে আমার দায়িত্ব কোনও নাগরিকের বিপদে পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বিপদের সময় রাজনীতির রঙ দেখছি না।

Related articles

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...