Wednesday, May 13, 2026

সংক্রমণে ভয় না পাওয়া নিশ্চিত করতে হবে, মুখ্যমন্ত্রীদের দিক নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের গ্রাফ গোটা দেশে উর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীদের সংক্রমণ এড়ানোর দিক নির্দেশ করলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এমনকি সংক্রমণ নিয়ে ভয় না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একশো বছরের সবচেয়ে বড় মহামারীর বিরুদ্ধে লড়াই করছে ভারত। এখন তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই পরিস্থিতি থেকে একমাত্র কঠোর পরিশ্রমই একমাত্র পথ। আমরা অবশ্যই করোনার বিরুদ্ধে লডা়ইয়ে জয়ী হব।’

আরও পড়ুন- বিজেপি বিধায়কের স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত, ফল পৌঁছলেন তৃণমূল নেতা

তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, আমেরিকায় একদিনে প্রায় ১৪ লক্ষ নতুন সংক্রমণের কথা শোনা যাচ্ছে। আমাদের গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমাদের সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। দেশে ইতিমধ্যেই জনসংখ্যার ৯২ শতাংশেরও বেশি মানুষ প্রথম ডোজ পেয়েছেন। প্রায় ৭০ শতাংশ তাদের দ্বিতীয় ডোজও নিয়েছেন। ভারত ইতিমধ্যেই প্রায় ৩০ মিলিয়ন ১৫-১৮ বয়সীদের কোভিডের টিকা দেওয়া হয়েছে। মানুষ যাতে ভয় না পান সেদিকে নজর দিতে হবে।

 

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...