Tuesday, April 28, 2026

করোনা আবহে চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, ঘোষণা নির্বাচন কমিশনের

Date:

Share post:

করোনা (Corona) আবহে অবশেষে পিছিয়ে গেল চার পুরনিগমের ভোট (Corporation Election)। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং চন্দননগরে পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বাকি পুরসভাগুলিতে আগের মতোই ২৭ ফেব্রুয়ারি ভোট করতে চায় তারা। সেভাবেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

তবে চার পুরনিগমের ভোট পিছিয়ে গেলেও নতুন করে আর কোনও মনোনয়ন হবে না এই পুরনিগমগুলিতে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে, রাজনৈতিক দলের মতামত দেখে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এদিন ভোট পিছানোর সিদ্ধান্ত বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন-বিজেপি-র বৈঠকের আগেই পোস্টারে সরগরম পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস চত্বর

পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, “আদালতকে সম্মান জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ভোটের গণনার দিন এখনও ঠিক হয়নি। সেটা পরে ঠিক করা হবে। নতুন করে প্রচার নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। তবে প্রচারে পূর্ব বিধি-নিষেধ বজায় থাকবে। যা যা কোভিডবিধি ছিল, তাও জারি থাকবে। নিয়ম মেনে এখনও প্রচার করা যাবে। রাজনৈতিক দলগুলি এবং প্রার্থীর প্রচারে কোনও বাধা নেই। জানালেন কমিশনের সচিব। ১২ ফেব্রুয়ারি ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ থাকবে।

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...