Monday, June 8, 2026

Maldah:পুলিশকে লক্ষ্য করে গুলি মাদক কারবারির, নিহত ১ যুবক

Date:

Share post:

মালদহের কালিয়াচকে মাদক কারবারিদের গুলিতে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচারকারীদের ডেরায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেইসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারীরা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হয় নিরীহ এক কিশোর।ওই যুবকের তলপেটে গুলি লাগে।গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার তাঁর মৃত্যু হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:করোনা আবহে চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, ঘোষণা নির্বাচন কমিশনের

পুলিশ সূত্রের খবর,গোপনসূত্রে মাদক কারবারের খবর পেয়ে পুলিশের দুটি দল বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়।  একটি দলে পুলিশ ছিল সাদা পোশাকে। আরেক দল এলাকা ঘিরে রেখেছিল। পুলিশকে দেখতে পেয়েই মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে সেভেন এমএম রিভলবার উঁচিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন স্থানীয় যুবক রাজীব ওরফে রাজু শেখ। তিনি বৈষ্ণবনগর থানার কুম্ভিরা এলাকার বাসিন্দা।

এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আসমাউল শেখ। বাড়ি কালিয়াচকের কলেজ মোড় এলাকা। বহুদিন ধরেই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সে। তার কাছ থেকে ৪০০ গ্রাম ব্রাউন সুগার ও একটি সেভেন এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আরও এক দুষ্কৃতী সাহাবুদ্দিন। তার বাড়ি কালিয়াচকের চাঁদপুরের হাজিনগর গ্রামে। তার খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...