Monday, June 1, 2026

রাজ্যের পাশে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলোর পক্ষে সওয়াল বিজেপি নেতা চন্দ্র বসুর

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান। ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা তথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose) বলেছেন, প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় যদি নেতাজির ট্যাবলো না থাকে তাহলে তা অর্থহীন।

প্রজাতন্ত্র দিবসে এবারও বাংলার (West Bengal Tableau) ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। রাজ্যের পাশে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় নেতাজির ট্যাবলোর পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা চন্দ্র বসু (Chandra Kumar Bose)। এদিন তিনি বলেন, “সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানাতে হলে তার আদর্শ বুঝতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আজ বিভাজনের রাজনীতি জাতিকে ছিন্নভিন্ন করছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অর্থহীন হয়ে যাবে যদি নেতাজির ট্যাবলো (Tableau) থাকে।”

আরও পড়ুন-Army Day: সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, নতুন করে ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সূত্রেই এবার থেকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু করতে চাইছে মোদি সরকার।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...