Sunday, April 26, 2026

Covid Update:খানিকটা স্বস্তি দিয়ে কমল দেশের দৈনিক সংক্রমণের হার, মৃত্যুও নিম্নমুখী

Date:

Share post:

দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তবে গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমেছে সংক্রমণের হার। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যানে দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা  দু’লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা আগের দিনের থেকে ২ হাজার ৩৬৯ জন বেশি।



আরও পড়ুন:North Dinajpur:চারদিন নিখোঁজ থাকার পর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল চারমাসের শিশুর দেহ

পাল্লা দিয়ে কমেছে মৃত্যুও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। যা শনিবারের তুলনায় অনেকটাই কম।এই ৩১৪ জনের মধ্যে ১০৬ জনই মারা গেছেন কেরলে।গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৩৯ জনের এই নিয়ে গোটা করোনা পর্বে প্রাণ হারালেন মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন।

তবে উদ্বেগ বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৩২ হাজার বেশি। এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। যেভাবে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাতে দৈনিক তিন লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন বলে যে আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা, তা ছুঁতে বেশি দিন লাগার কথা নয়।তবে রবিবার করোনার দৈনিক আক্রান্তের রিপোর্ট খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...