Sunday, May 17, 2026

Jalpaiguri: ৩০ টা সেলাই! অপারেশনের পর জঙ্গলে ফিরে গেল জলপাইগুড়ির গোখরো

Date:

Share post:

একরকম অসাধ্য সাধনই বলা চলে! শাবলের আঘাত লেগে পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছিল একটি গোখরো সাপের। প্রায় ৩০টি সেলাই করে বাঁচিয়ে তোলা হয় গোখরোটিকে।

এই অসাধ্য সাধনটি করেছেন জলপাইগুড়ির এক পরিবেশ প্রেমী ও পশু চিকিৎসক। নাম বিশ্বজিৎ দত্ত চৌধুরী। ঠিক কি হয়েছিল? জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশতলা এলাকায় রাস্তার ধরে পড়ে থাকা বিদ্যুতের খুঁটির মধ্যে লুকিয়ে ছিল একটি বড়সড় গোখরো। সেই খুঁটি তুলতে গোখরোটির গায়ে শাবলের আঘাত লাগে। গভীর ক্ষত হয়ে যায় গোখরোটির দেহে। বেরিয়ে পড়ে নাড়িভুঁড়ি। খুঁটির নীচে থেকে রক্তাক্ত সাপটিকে দেখামাত্রই খবর দেওয়া হয় এলাকার পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে যান জেলা পশু হাসপাতালে। হাসপাতালে গোখরোটির শরীরে ৩০টি সেলাই পড়ে। এরপর ওই সাপটিকে তুলে দেওয়া হয় বিশ্বজিৎ বাবুর হাতে। ডাক্তারের পরামর্শ মতো ২৪ ঘণ্টা ওই গোখরোটিতে পর্যবেক্ষণে রাখেন তিনি। এরপর সেটি সুস্থ হওয়ার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

একটা বিষধর সাপের প্রান বাঁচাতে যেভাবে জড়িয়ে গেলেন এতজন মানুষ, তা একরকম উদাহরণই বলা যায়। সেইসঙ্গে সাপটির যথাযথ শুশ্রূষা করে নজির গড়লেন জলপাইগুড়ি পশু হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ও কম্পাউন্ডার। ঘটনায় উচ্ছ্বসিত পরিবেশ কর্মীরাও।

আরও পড়ুন- বিজেপি ছেড়ে “সপা” তে দারা সিং, শক্ত হচ্ছে অখিলেশের হাত

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...