Friday, June 26, 2026

নৃত্যজগতে নক্ষত্রপতন! প্রয়াত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ

Date:

Share post:

নৃত্যজগতে নক্ষত্রপতন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (Birju Maharaj)। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রবিবার রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করেন কিংবদন্তি শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পণ্ডিত বিরজু মহারাজ।

নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন কিংবদন্তি শিল্পী (Birju Maharaj)। তিনি ছবিও আঁকতেন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম-বিভূষণে সম্মানিত হয়েছিলেন বিরজু মহারাজ। কত্থক ধ্রুবদী নাচে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। দেশজুড়ে বিরজু মহারাজের অসংখ্য ভক্ত ও ছাত্রছাত্রী রয়েছেন।

আরও পড়ুন-প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রর ইচ্ছাপত্র কে মর্যাদা দিলেন তাঁর প্রিয়জনেরা

সম্প্রতি কিডনির অসুখে ভুগছিলেন বিরজু মহারাজ। চলছিল ডায়ালিসিস। কালকা-বিনন্দাদিন ঘরাণার শিল্পী ছিলেন বিরজু মহারাজ। তাঁর জন্ম ১৯৩৭ সালের ৪ ফেব্রুয়ারি লখনউয়ের এক নামী কত্থক নৃত্যশিল্পীদের পরিবারে। জন্মসূত্রে তাঁর নাম ছিল ব্রিজমোহন নাথ মিশ্র। ছোট থেকেই নাচ-গানের পরিবেশে বেড়ে ওঠা তাঁর। বিরজু মহারাজের গুরু ছিলেন তাঁর পিতা অচ্ছন মহারাজ। খুব ছোট বয়সেই বাবার কাছে কত্থক নাচের তালিম শুরু তাঁর। এর পাশাপাশি কাকা শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজ বরাবর অনুপ্রাণিত করেছিলেন বিরজু মহারাজকে। তবে আচমকাই হল ছন্দপতন। না ফেরার দেশে চলে গেলেন বিরজু মহারাজ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...