Tuesday, March 17, 2026

কবে টিকা পেতে চলেছে ১২-১৪ বছর বয়সীরা? জানিয়ে দিল কেন্দ্র

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই করোনা টিকা(covid vaccine) পেয়ে গিয়েছে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা। এবার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকাকরণের আভাস দিল কেন্দ্রীয় সরকার(Central govt)। জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে। সম্প্রতি কে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের অধীনস্থ কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ড. এন কে অরোরা(N K Aurora)।

১৫ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার অনুমতি মেলার পর মাত্র ১৩ দিনে এই বয়সী ৪৫ শতাংশ কিশোর কিশোরীকে প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে। জানুয়ারিতে বাকিদেরও দেওয়া হয়ে যাবে বলে আশা করছে সরকার। এ প্রসঙ্গ তুলে কমিটির চেয়ারম্যান অরোরা বলেন, এই গতিতে টিকাকরণ চললে ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের শুরুতেই দেশের ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করে দেওয়া যাবে।

আরও পড়ুন:Pat Cummins: অ‍্যাশেজ জয়ের পরই নেতা কামিন্স মন জিতলেন নেটিজেনদের, রইল ভিডিও

কিশোর-কিশোরীদের টিকাকরণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন , ১২-১৭ বছর বয়ঃসন্ধিকাল। সাবালকত্বের দিকে এগোতে থাকে বালক-বালিকারা। তাই সরকার প্রথমে ১৫-১৭ বছর বয়সিদের কোভিড থেকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তাদের টিকাকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেলে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা যাবে। তবে এ বিষয় কেন্দ্রকে নিয়ম বদলাতে হবে।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...