Sunday, May 17, 2026

Train Accident Followup: দুর্ঘটনার কারণ জানতে দোমহনিতে ফরেনসিক দল

Date:

Share post:

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কারণ হিসেবে এখনও পর্যন্ত যান্ত্রিক ত্রুটির বিষয়টিই সামনে এসেছে। কারণ খতিয়ে দেখতে সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করল ফরেনসিক দল (Forensic Team)। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্রাকশন মোটর খুলে যাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটে। কিন্তু কী কারণে মোটর খুলে গেল, তা খতিয়ে দেখছে ফরেন্সিক টিম। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বেশ কিছু নমুনা সংগ্রহ করেন স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারির তিন আধিকারিক। ইঞ্জিনের (Engine) পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত রেক ও লাইন দেখা হয়। তাঁদের সঙ্গে ছিলেন জিআরপির (GRP) আধিকারিকরাও। কারণ, তাদের রুজু করা মামলার ভিত্তিতেই তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের প্রায় ১২টি কামরা। মৃত্যু হয় নজনের। ঘটনার পরই দ্রুত তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত রেলের চালক প্রদীপ কুমারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। চালকের বিরুদ্ধে অভিযোগের দায়ের করেছেন উত্তম রায় নামে এক যাত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে জিআরপি।দুর্ঘটনার কারণে ওই অঞ্চলে আপ লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইনের স্লিপারগুলি দ্রুততার সঙ্গে বদলানো হচ্ছে।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...