Thursday, May 14, 2026

Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে একাধিক রেকর্ডের সামনে কোহলি

Date:

Share post:

আগামীকাল পার্লের বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে কে এল রাহুলের ( Kl Rahul) নেতৃত্বে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল(Team India)। এই ম‍্যাচে দীর্ঘ সাত বছর পর অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) পরিবর্তে ক্রিকেটার কোহলি হিসাবে মাঠে নামবেন বিরাট। আর এই ম‍্যাচে সেই চোখ থাকবে কোহলির দিকেই। কারণ প্রোটিয়াদের বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত ১২৮৭ রান করেছেন বিরাট। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় কোহলি রয়েছেন এখন সামগ্রিক ভাবে আটে ও ভারতীয়দের মধ্যে চারে । আর সেইক্ষেত্রে ২৭ রান করতে পারলেই কোহলি টপকে যাবেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ১৩০৯ রান দ্রাবিড়ের। ওপর দিকে সৌরভের রান রয়েছে ১৩১৩ রান। আর এক্ষেত্র কোহলি চলে আসবেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর।

অপরদিকে আর ১১৩ রান করতে পারলেই তৃতীয় ভারতীয় হিসাবে চার বা তার বেশি দেশে ১০০০এর বেশি রান করার নজির গড়বেন কোহলি।

আরও পড়ুন:Lewandowski: মেসি, সালাহদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...