Friday, June 19, 2026

Fire:মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে কীভাবে আগুন, প্রশ্ন খুঁজছে দমকল

Date:

Share post:

ফের শহরের বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ মল্লিকবাজারের বন্ধ ‘পার্ক শো হাউসে’ আগুন লাগে। প্রজেক্টার রুমের পাশে আগুনটি লাগে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি দমকলের ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। তবে কী করে বন্ধ সিনেমা হলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী।

আরও পড়ুন:মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরেই বন্ধ এই সিনেমা হল। এমনকি নিরাপত্তারক্ষীও দেখা যায় না। আচমকা সেই হলে কী করে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না। হল মালিকের আত্মীয়ের বক্তব্য, হলের ভিতর কেউ ছিল না। দীর্ঘদিন হল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। ফলে শর্টসার্কিট জনিত কোনও কারণ থাকারও উপায় নেই। তাঁর বক্তব্য ,ইচ্ছে করেই কেউ আগুন লাগিয়েছে। এহেন অভিযোগে স্বভাবতই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে রহস্যের সঞ্চার ঘটেছে।

দমকলের এক আধিকারীক জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আপাতত হল শীতল করার কাজ চলছে। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে তৎপর হয়েছে দমকল বিভাগ।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...