Monday, June 8, 2026

ডালাসে রেকর্ড করল স্পাইডারম্যানের একটি পাতা, দর উঠল ২৪ কোটি !

Date:

Share post:

করোনার গ্রাসে একদিকে যখন ব্যবসা-বাণিজ্যের হাল মন্দ। তখন নতুন বছরের শুরুতে ভালোই ব্যবসা করল স্পাইডার ম্যান (Spiderman)। তাঁর নতুন ফিল্ম ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (Spiderman no way home) গোটা বিশ্বে চুটিয়ে ব্যবসা করেছে।
এটি ‘ফ্রেন্ডলি নেবারহুড’ স্পাইডি-র আর এক রূপ ভেনোম। সম্প্রতি স্পাইডারম্যানের সেই দুষ্টু চরিত্র ভেনোম গোটা বিশ্বে বিপুল অঙ্কে বিক্রি হল।
১৩ জানুয়ারি আমেরিকার ডালাসে হেরিটেজ অকশনস-এর চার দিনের একটি ইভেন্ট ছিল। প্রথম দিনেই নিলামে বাজিমাত করল ভেনোম! দর উঠল ডলার ২৪ কোটি টাকা!

ভেনোমের ক্রেতা বা বিক্রেতা— কারও নামই প্রকাশ্যে আসেনি। যদিও এর আগে কমিক্স বইয়ের কোনও চরিত্র এতটা চড়া দরে বিক্রি হয়নি বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ।

আরও করুন – ১৮ বছরের দাম্পত্যে ইতি, আলাদা হলেন ধনুশ এবং রজনীকান্ত-কন্যা 

মার্ভেল কমিক্সের ‘সিক্রেট ওয়ার্স নাম্বার ৮’ বইয়ের ২৫ নম্বর পাতায় রয়েছে মাইক জেকের আঁকা ভেনোম। ডালাসে সেটিই রেকর্ড দরে বিক্রি হয়েছে। মুখোমুখি লড়াই না হলেও বৃহস্পতিবারের পর বলা যেতে পারে যে স্পাইডারম্যানের কাছে হেরে গেল হাল্ক। কেন?

প্রসঙ্গত, ১৩ জানুয়ারির আগে পর্যন্ত ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর একটি পাতা বিকিয়েছিল ৬ লক্ষ ৫৭ হাজার ২৫০ ডলারে। তবে সে রেকর্ড ভেঙে দিয়েছে ‘দুষ্টু’ স্পাইডারম্যান (Spiderman)— ভেনোম! গত ডিসেম্বরের শেষ দিনে মুক্তির ১২ দিনের মধ্যেই ১০ লক্ষ ডলার কামিয়েছিল জন ওয়াটসের পরিচালিত এই ফিল্ম! স্পাইডি-র ভূমিকায় টম হল্যান্ডকেও বেশ ভালো লেগেছে ফ্যানদের! সার্বিক ভাবে এমন এক বিপন্ন সময় কাটাতে হয়তো ‘সুপারহিরো’কেই খুঁজছেন মানুষ! তবে এখন স্পাইডারম্যানের ভক্তরা তাকিয়ে রয়েছেন স্পাইডার আর হাল্ক-এর লড়াইয়ের দিকে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...