Thursday, May 14, 2026

আমাকে ভোটে না লড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে – বিস্ফোরক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে (Charanjit Singh Channi) হুমকি দেওয়া হচ্ছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী চান্নি। তিনি জানান, তাঁকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়তে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী চান্নি বলেছেন, ‘আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। যাঁদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা আমায় বলেছে।’

আরও পড়ুন – আমলানীতি নিয়ে প্রধানমন্ত্রীকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি আয়কর হানা দিয়েছিল। বেআইনিভাবে বালি খাদান মামলায় মুখ্য়মন্ত্রী চন্নির আত্মীয়দের এলাকায় হানা দিয়েছিল ইডি। এই ঘটনার ঠিক পরেই আজ চান্নি এই অভিযোগ আনেন। তিনি বলেছেন, ‘আমার বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। আমার ভাইপোকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি জানি না এই মুহূর্তে ও এখন কোথায় আছে’।

মুখ্যমন্ত্রী চান্নি (Charanjit Singh Channi) কৃষক আন্দোলনের সঙ্গে ইডি-র অভিযানের যোগসূত্র বের করে বলেছেন, তাঁর পরিবারের লোকের বিরুদ্ধে ইডি অভিযান চালিয়েছে যেহেতু তিনি আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। তিনি বলেছেন, ‘আমি কৃষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলে এই ঘটনা হয়ত ঘটত না। কিন্তু কেন্দ্র প্রয়োজন ছাড়াই কৃষক এবং পঞ্জাবের বদনাম করছে। পঞ্জাব এবং পশ্চিমবঙ্গ সবসময় একটি বিপ্লবী রাজ্য’।

শেষে চরণজিৎ সিং চান্নি বলেছেন, ‘যখনই নির্বাচন এসেছে বিরোধীদের বিরুদ্ধে ইডি এবং আয়কর বিভাগকে অপব্যবহার করেছে কেন্দ্রীয় সরকার’। চান্নি ইডির এই হানা নিয়ে বাংলার উদাহরণ টেনেছিলেন। চন্নি বলেছেন, এই একই জিনিস বাংলার শেষ বিধানসভা নির্বাচনেও হয়েছিল। ইডি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়েছিল। প্রসঙ্গত, পঞ্জাবে আগামী মাসের ২০ তারিখ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তরফে ১৪ তারিখ নির্বাচনের দিন ঘোষণা করা হলেও বিরোধী ও শাসক শিবিরের ভোট পিছনোর দাবিতে শীলমোহর দেয় নির্বাচন কমিশন। তাঁদের দাবি মতন এক সপ্তাহ পিছিয়ে যায় পঞ্জাবের নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...