Thursday, May 14, 2026

Icc Test team: ২০২১ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না বিরাট কোহলির

Date:

Share post:

২০২১ সালের আইসিসির( ICC)বর্ষসেরা টেস্ট (Test) দলে জায়গা হল না বিরাট কোহলির ( Virat Kohli)। বৃহস্পতিবারই ২০২১ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করে আইসিসি। সেই দলে রোহিত শর্মা ( Rohit Sharma), রবিচন্দ্রন অশ্বিনরা( R Ashwin) জায়গা পেলেও জায়গা হল না ভারতের এই প্রাক্তন অধিনায়কের। ভারত ছাড়া আইসিসি টেস দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। এছাড়া এই দলে রয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার।

বৃহস্পতিবার আইসিসি যে দল ঘোষণা করেছে তাতে রয়েছেন ভারতের রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থ। ব্যাট হাতে দীর্ঘদিন রান পাওয়ার কারণেই এই দলের বাইরে বিরাট। ২০১৯ সালের পর থেকে শতরান নেই তাঁর।

বৃহস্পতিবার আইসিসি যে টেস্ট দল ঘোষণা করেছে, সেখানে রোহিত ছাড়া দলের রয়েছেন আরেক ওপেনার শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিনে রয়েছেন অজি মার্নাস লাবুশেন। চারে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। পাঁচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের অধিনায়ক তিনিই। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং পাক স্পিনার ফাওয়াদ আলম। দলের তিন পেসার হলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন এবং পাকিস্তানের হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন:Sachin Tendulkar: গতবারের পারিশ্রমিক পাননি, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে সরে দাঁড়ালেন শচিন তেন্ডুলকর

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...