Wednesday, June 24, 2026

২৭শে সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা

Date:

Share post:

দলের সব সাংসদের আগামী ২৭ জানুয়ারি বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ জানুয়ারি সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তার আগে সংসদের ভিতরে এই মুহূর্তে জাতীয় স্তরের কোন কোন ইস্যু নিয়ে সাংসদরা সরব হবেন তার নির্দেশিকা দেবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কালা কানুন আমলানীতি নিয়ে প্রত্যেকটি বিরোধী রাজ্য ক্ষুব্ধ। এব্যাপারে পরপর প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। যে কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে চাইছেন সে নিয়ে সংসদের বাইরে ও ভিতরে প্রতিবাদে সামিল হবেন তৃণমূল সাংসদরা। এছাড়াও অন্যান্য যে ইস্যুও রয়েছে। পাঁচ রাজ্যে নির্বাচন দোরগোড়ায়। বাংলা (West Bengal) ছাড়িয়ে অন্য রাজ্যেও ক্ষমতা দখলে নামছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভোটে অধিকাংশ রাজ্যে হারার সম্ভাবনায় কেন্দ্রের বিজেপি সরকার এখন জনদরদি সাজার চেষ্টা করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো এবারও সাংসদদের পেপটক দেবেন।

আরও পড়ুন-এবার থেকে প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন মা অথবা স্বামী, নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্যদফতরের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...