Sunday, June 14, 2026

Weather Forecast: রুদ্ধ পারদ পতন! শুক্রবার থেকেই বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকূটি

Date:

Share post:

কয়েকদিন একটানা ব্যাটিং-এর পর ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। মাঘেও মুখভার আকাশের। বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আকাশে মেঘ জমতে শুরু করবে। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকবে। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

আরও পড়ুন:নিট-এ ওবিসিসির জন্য সংরক্ষণ বজায় রাখলো সুপ্রিম কোর্ট

মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ মোটামুটি  শুকনো আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবারে দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টির সম্ভাবনা। রাজ্যজুড়ে রবি ও সোমবার বৃষ্টি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়বে রাতের তাপমাত্রা। তবে এখনই কি বিদায় নেবে শীত, সে সম্পর্কে এখনও কিছুই আবহাওয়া দফতরের তরফে জানা যায়নি।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...