Friday, May 15, 2026

Hate Speech রুখতে কড়া আইনের দাবি জানিয়ে শাহকে চিঠি কংগ্রেস নেতা আনন্দ শর্মার

Date:

Share post:

হেড স্পিচ(hate speech) বা ঘৃণা ছড়ানো মূলক বক্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) চিঠি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী সমিতির অধ্যক্ষ(Chairman of the parliamentary standing committee on Home affairs) তথা কংগ্রেস নেতা আনন্দ শর্মা। স্বরাষ্ট্রমন্ত্রীকে(Home Minister) লেখা চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, ঘৃণা ছড়ানো মূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইপিসি(IPC) ও সিআরপিসি(CRPC)-তে সংশোধন আনা হোক। চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও পুলিশ প্রধানদের নির্দেশ দিক ঘৃণা ছড়ানো মূলক মন্তব্য করা ব্যক্তির বিরুদ্ধে যেন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

অমিত শাহকে লেখা চিঠিতে কংগ্রেস নেতা আনন্দ শর্মা আবেদন জানিয়েছেন, এই ধরনের ভাষণ নাগরিক সমাজের একটি বর্গকে লক্ষ্য করে দেওয়া হয়ে থাকে। যার জেরে সমাজের স্বাভাবিক ধারা ব্যাহত হয়। এই ধরনের হিংসাত্মক ও ঘৃণা ছড়ানো মূলক বক্তব্য মূলত সংখ্যালঘু ও মহিলাদের উদ্দেশ্য করে দেওয়া হয়ে থাকে। যার ফলে নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসের বাতাবরণে তৈরি হয়। যা অত্যন্ত চিন্তাজনক বিষয়।

আরও পড়ুন:Amar Jawan Jyoti: ৫০ বছর পর নিভতে চলেছে ‘অমর জওয়ান জ্যোতি’-এর অগ্নিশিখা, সরব বিরোধীরা

স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে আনন্দ শর্মা আরও দাবি করেছেন, হিংসাত্মক ও বিদ্বেষ মূলক ভাষণ জাতি- ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতাকে ইন্ধন দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবিলম্বে যদি এই ঘটনার ওপর রাশ টানা না হয় তাহলে আইনের শাসন দুর্বল হয়ে যাবে। নাগরিক জীবনের মৌলিক অধিকার, স্বাধীনতা ও আত্মসম্মানের জন্য বিপদের হয়ে উঠবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...