Wednesday, June 24, 2026

T20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান

Date:

Share post:

২০২১-এর পুনরাবৃত্তি হতে চলেছে ২০২২ সালের T20 বিশ্বকাপে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ অভিযান। শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য সূচি ঘোষণা করল ICC। যেই সূচি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে ঢাকে কাঠি পড়বে বিশ্বকাপের, মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ নিউজিল্যান্ড।

১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ আর শেষ হবে ১৩ নভেম্বর। ভারত পাকিস্তান মুখোমুখি হবে ২৩ অক্টোবর। সেটাই হবে দুই দলের প্রথম ম্যাচ। মেলবোর্নেই মুখোমুখি হবে ভারত পাকিস্তান।
এবার অংশগ্রহণ করবে মোট ১৬টা দল। ৪৬টা ম্যাচ খেলা হবে। অস্ট্রেলিয়া এবার আয়োজক দেশ। ইতিহাসে এই প্রথমবার পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পারথ ও সিডনিতে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল। ২০০৭ সালের পর আর টি-২০ বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। বিরাট কোহলি সরে গিয়ে দলের দায়িত্ব এখন রোহিত শর্মার হাতে। প্রথম টি-২০ সিরিজে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন। সেই ধারা ধরে রেখে আগামীতে জয়ী হতে চায় ভারত।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...