Saturday, June 27, 2026

স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

Date:

Share post:

এ যেন বারাসাতের মনুয়া কাণ্ডের পুনরাবৃত্তি। স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে। শুধুমাত্র স্ত্রী নন, স্বামীকে খুন করতে ওই মহিলাকে সাহায্য করেছিল তাঁর প্রেমিকও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির অন্তর্গত কাউয়াখোন মোহনপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কাউয়াখোন মোহনপুর গ্রামের বাসিন্দা বছর ৪০-এর সাদিকুল খান। পাঁচ-ছয়দিন কেটে গেলেও সাদিকুলের কোনও খবর না পেয়ে তাঁর পরিবারের লোকেরা ১৬ জানুয়ারি মিলকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মিলকি থানার পুলিশ। চার দিনের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তেরা হলেন সাদিকুলের স্ত্রী শরিফা বিবি এবং শরিফার প্রেমিক নুর আলম এবং নুর আলমের বন্ধু লালচাঁদ শেখ।

পুলিশ আরও জানিয়েছে, নুর আলম এবং লালচাঁদকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। এরপর শরিফাকে সামনে বসিয়ে জেরা করতেই খুনের বিষয়টি সামনে আসে। তারপর বৃহস্পতিবার রাতে গ্রামেরই একটি বাগান থেকে সাদিকুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠিয়েছে পুলিশ। ঘটনায় সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

খুনের ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। আশ্চর্যের বিষয় ছিল সাদিকুলের নিখোঁজের পর পরিবারে লোকেরা উদ্বিগ্ন হলেও, তাঁর স্ত্রী নির্বিকার ছিলেন। এই বিষয়টি সন্দেহ হওয়ায় মৃতের স্ত্রী-কে জেরা করায় খুনের বিষয়টি পুলিশ জানতে পারে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...