Thursday, May 14, 2026

“মমতা আমারও নেত্রী”, বাড়ির উপর ড্রোন উড়ছে বলেই এমন মন্তব্য শুভেন্দুর ভাইয়ের

Date:

Share post:

কাঁথিতে (Cintai) শান্তিকুঞ্জের (Shantikunj) উপর ড্রোন (Dron) উড়িয়ে চলছে নজরদারি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধী দলনেতা (LOP) শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikary) ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। এবং বিষয়টি নিয়ে তিনি লোকসভার স্পিকারকে (Speaker of Loksabha) অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শুভেন্দুর ভাই দিব্যেন্দু দাবি, “একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিন কাটছে। আমি যখন বারান্দায় বসছি, আমার মেয়ে পড়ছে, তখন বাড়ির উপর ড্রোন ওড়ানো হচ্ছে। ইউনিফর্ম নেই, আইকার্ড নেই, সেরকম কিছু লোক বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কার নির্দেশ হচ্ছে জানি না’। এটা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এখনও রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ। কিন্তু তা সত্ত্বেও জেলাশাসক ফোন ধরেন না। পুলিশ-প্রশাসন আমার কথার গুরুত্ব দেন না। এবার আমি বাধ্য হয়ে লোকসভার স্পিকারকে বিষয়টি জানাব। এখনও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী। তাই বিষয়টি দলকেও জানাব।”

আরও পড়ুন- Diamond Harbour: মডেল ডায়মন্ড হারবারে পজিটিভিটি ১.৩৩%, অভিনন্দন জানালেন অভিষেক

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...