Saturday, April 4, 2026

পার্টি কংগ্রেসে অপরিবর্তিত থাকছে সিপিএমের পার্টিলাইন, মার্চের মাঝেই রাজ্য সম্মেলন

Date:

Share post:

সর্বভারতীয় ক্ষেত্রে অপরিবর্তিত থাকছে সিপিএমের পার্টিলাইন। অর্থাৎ তাঁদের মূল শত্রু হিসেবে থাকছে বিজেপি এবং সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে সিপিএম। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিএমের সম্মেলন পর্ব শুরু হয়েছে। চলছে বিভিন্ন কমিটি নির্বাচন। এরই মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কোভিড। বাংলার সিপিএম ঘোষণা করেছিল বাকি কয়েকটি জেলা সম্মেলন ও তাঁদের রাজ্য সম্মেলন নির্দিষ্ট সময়ের মাসখানেক পরে হবে।শুক্রবার আলিমুদ্দিন স্ট্রীটে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ২৬তম রাজ্য সম্মেলনের নির্ঘন্ট জানালেন,একই সাথে প্রকাশিত হল এবারের সম্মেলনের লোগো।

রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্ন সূর্যকান্ত কার্যত এড়িয়ে যান এবং বলেন,”পার্টি কংগ্রেসে যা হবে সেটা সর্বভারতীয় বিষয়। আমাদের এক্তিয়ারের নয়।এখানে বিধানসভা ভোটের সময়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আমরা বাম,গণতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ সব শক্তিকে সংহত করার কথা বলেছিলাম,তা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হয়েছে। এই লক্ষ্যের কোন নির্বাচনের অন্তর্বর্তী সময়ে লড়াইয়ের ময়দানে কারা সঙ্গে রয়েছে,তা দেখেই নির্বাচনী কৌশল ঠিক হয়। সেটা যথাসময়ে হবে। সম্মেলনে রাজনৈতিক কৌশল ঠিক হয়।”

আরও পড়ুন:নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাম উদ্বোধন করলেন মদন মিত্র

কোভিডের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় রাজ্য সম্মেলন পিছিয়ে গিয়ে মার্চ মাসের ১৫ তারিখ শুরু হবে,চলবে ১৭ তারিখ পর্যন্ত। শুক্রবার সূর্য মিশ্র জানান সম্মেলন স্থল ও মঞ্চের নাম হবে প্রয়াত দুই সিপিএম নেতা নিরুপম সেন ও শ্যামল চক্রবর্তীর নামে।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...