Wednesday, April 29, 2026

ত্রিপুরায় মহাসমারোহে নেতাজি জন্মজয়ন্তী পালন করল তৃণমূল

Date:

Share post:

আজ, ২৩ জানুয়ারি। ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subash Chandra Bose) ১২৫তম জন্ম জয়ন্তী। ত্রিপুরাতেও (Tripura) মহাসমারোহে নেতাজি জন্মজয়ন্তী পালন করল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন আগরতলার (Agartala) দলীয় কার্যালয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী পালিত হয় নানা বর্ণাঢ্য উদ্যোগ আয়োজনের মধ্য দিয়ে।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক। উপস্থিত শতাধিক মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় আজকের এই পুণ্য সকালে।

এরপর,মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।
সুবল ভৌমিক তাঁর ভাষণে স্মরণ করিয়ে দেন আজকের ভারত নামক রাষ্ট্র গঠনে নেতাজির অবদানের কথা।নেতাজিকে নিয়ে বিজেপি ও বামপন্থীদের ভণ্ডামির কথা উঠে আসে তাঁর বক্তব্যে। কেন্দ্রের বর্তমান শাসক দল ধর্ম ও জাতপাতের নামে দেশকে যে ভাবে ভাগ করে দিচ্ছে তা নেতাজির স্বপ্নের ভারত নয়। নেতাজির অন্তরধান রহস্য উদঘাটনের বিষয়ে পূর্বতন সরকারের মতো এরাও চুপ।দেশের নানা জায়গায় অবহেলায় পরে আছে নেতাজির নানা স্মারক। নেতাজির আদর্শকে কীভাবে জনগনের মন থেকে মুছে দেওয়া যায় এ নিয়েই সচেষ্ট তারা। বরং নেতাজিকে ব্যবহার করে কীভাবে ভোটে জেতা যায় এটা নিয়েই ব্যস্ত বাম-কংগ্রেস-বিজেপি। নেতাজিকে “তোজোর কুকুর” বলে অপমান করা বামপন্থীরাও ভোটের স্বার্থে নেতাজিকে বন্দনা করছে এখন! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে নেতাজির নির্দেশিত পথেই চলছে একথাও উঠে আসে সুবলবাবুর ভাষণে।

অনুষ্ঠানের শেষে যুব ও মহিলা তৃণমূল কংগ্রেস গোলবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মধ্যে
মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে করোনা প্রতিরোধের জন্য।
রাজধানী আগরতলা ছাড়াও এদিন রাজ্যের সব জেলা ও ব্লক কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী পালন করে তৃণমূল।

আরও পড়ুন:কেন্দ্র তুলে দিলেও বাংলায় হবে নেতাজির প্ল্যানিং কমিশন: ঘোষণা মমতার

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...