Thursday, May 14, 2026

KUNAL GHOSH:  ট্যাবলো-বিতর্কে সুর চড়ালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

Date:

Share post:

“নেতাজির ট্যাবলো কেন বাদ, হাইকোর্টে জানাতে পারেননি কেন্দ্রের আইনজীবী।” ট্যাবলো-বিতর্কে  সোমবার এভাবেই সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।  সোমবার আদালতে আবেদনকারী দাবি করেন,  ‘কোনও কারণ না জানিয়েই ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র’। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নির্দিষ্ট কারণ ছিল, তাই বাতিল করা হয়েছে রাজ্যের ট্যাবলো।’ এই প্রসঙ্গে কুণালের মন্তব্য,  নেতাজির ট্যাবলো কেন বাদ, হাইকোর্টে জানাতে পারেননি কেন্দ্রের আইনজীবী।

আরও পড়ুন- স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী, ‘পাড়ায় শিক্ষালয়’-র সূচনায় বললেন ব্রাত্য

পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া গেটে অমর জ্যোতি নিভিয়ে ওয়ার মেমোরিয়ালে নিয়ে যাওয়া হল। ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা কেন্দ্রের। নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্র। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি কেন ঘোষণা করছে না কেন্দ্র ? সেই প্রশ্নও তোলেন তিনি।   নেতাজির সম্মান ও অন্তর্ধান রহস্যের সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি। নেতাজির হলোগ্রাম মূর্তি বসিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে।

তার প্রশ্ন, কেন আসল মূর্তি বসানো হল না ?  আসলে সেটা তৈরি নেই, তাই হলগ্রাম। এটা নেতাজি কে অপব্যবহার করে নিজেদের মুখ রক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। বাংলার মানুষের বুঝতে কিছু বাকি নেই।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...